ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় জুয়া খেলতে গিয়ে ১০ জুয়ারী আটক, নগদ ৪৬ হাজার টাকা জব্দ

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ শহরের চাকলা ঘাট এলাকায় তাস খেলে জুয়া খেলার সময় ১০ জন জুয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা ও দুই বান্ডিল তাস জব্দ করা হয়।

আটকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার চাকলা গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৩০), হরিপুর গ্রামের সফির উদ্দিনের ছেলে মইন উদ্দিন (৪৫), বক্তারপুর গ্রামের জরিফের ছেলে জয়নাল (৪৭), দিঘা গ্রামের কপ্তুলের ছেলে রহিম (৪০), শ্যামপুর গ্রামের সফিরের ছেলে মাসুদ রানা (৪২), বক্তারপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মোফাজ্জল (৪৪), চাকলা গ্রামের সামসুলের ছেলে মাসুদ (৪০), হরিপুর গ্রামের আলমগীরের ছেলে আবু হাসান (৩৪), বক্তারপুর গ্রামের আফতাবের ছেলে শফিকুল (৩৪) এবং শ্যামপুর গ্রামের মোজাহেরের ছেলে খালিদ হাসান ওরফে রাজু (৪০)। তারা সবাই নওগাঁ সদর উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ মার্চ রাতে পুলিশ সুপার নওগাঁর নির্দেশনায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল জানতে পারে, নওগাঁ সদর মডেল থানাধীন চাকলা বাজারের দক্ষিণ পাশে ছোট যমুনা নদীর তীরে চাকলা ঘাট এলাকায় কিছু ব্যক্তি টাকা বাজি ধরে তাস খেলে জুয়া খেলছে। পরে রাত আনুমানিক ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ওই ১০ জনকে হাতেনাতে আটক করে। এ সময় জুয়ার বোর্ড থেকে নগদ ৪৬ হাজার ১৭৫ টাকা এবং দুই বান্ডিল খেলার তাস জব্দ করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নওগাঁয় জুয়া খেলতে গিয়ে ১০ জুয়ারী আটক, নগদ ৪৬ হাজার টাকা জব্দ

আপডেট সময় : ০৬:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬