ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সফর: সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা শেষ পর্যন্ত যখন আপনি চূড়ায় উঠবেন, সেই আনন্দের তুলনা নেই… একজন এআই লেখক পার্লামেন্টে প্রথম দিনই স্পিকারকে হটাতে একমত আরব দলসহ নেতানিয়াহু বিরোধীরা কুকুর পোষা পাপ আর বিড়াল পোষা কি সুন্নত বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

জামালপুর প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৮:১৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ভেঙে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। নদে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো,দেওয়ানগঞ্জের ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী মেয়ে মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব, তার ১২ বছর বয়সী মেয়ে খাদিজা, আবির ও সুমাইয়া নামের আরেক শিশু।

স্থানীয় বাসিন্দারা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ওই ভাসমান সেতুতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল। অতিরিক্ত মানুষের ভার সহ্য করতে না পেরে হঠাৎ সেতুটি মাঝখান দিয়ে ভেঙে যায়। এতে সেতুতে থাকা অসংখ্য মানুষ নদের পানিতে পড়ে যান। বড়রা সাতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকজন শিশু তলিয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ‘শান্তি’ নামে এক শিশু গুরুতর আহত হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নিখোঁজ বাকি দুই শিশুকে উদ্ধারে ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ গণমাধ্যমকে বলেন, আমরা এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। নিখোঁজদের না পাওয়া পর্যন্ত আমাদের টিম কাজ করে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

আপডেট সময় : ০৮:১৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬