ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে জলঢাকায় ৫০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নীলফামারীর জলঢাকায় দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে ৫০০টি পরিবারের প্রত্যেককে ২,০০০ টাকা করে প্রদান করা হয়।

(১৯শে মার্চ ) আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব ওবায়দুল্লাহ সালাফী। তিনি তার বক্তব্যে বলেন, সরকারের পক্ষ থেকে সমাজের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানটি বাস্তবায়নে উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনায় সার্বিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন। নগদ সহায়তা পেয়ে তারা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঈদ উপলক্ষে জলঢাকায় ৫০০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

আপডেট সময় : ০৫:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬