জলঢাকা পৌরসভার ১নং ওয়ার্ড বাসীকে কাউন্সিল পদপ্রার্থী শাহিনুর রহমান শাহিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা
- আপডেট সময় : ০৬:১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকা পৌরসভার ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী জলঢাকা পৌর নির্বাচনে কাউন্সিল পদপ্রার্থী শাহিনুর রহমান শাহিন । শুভেচ্ছা বার্তায় তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
শাহিন বলেন, “১নং ওয়ার্ডের গরিব, দুঃখী ও মেহনতী মানুষের উন্নয়ন এবং এলাকার রাস্তাঘাটের টেকসই পরিবর্তন আমার মূল লক্ষ্য। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ সকল সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছে দিয়ে ১নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি আক্ষেপ প্রকাশ করে আরও বলেন, “এর আগে অনেক কাউন্সিল এসেছেন এবং গিয়েছেন, কিন্তু এলাকার কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। তাই আসন্ন নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট ও দোয়া দিয়ে আমাকে জয়যুক্ত করে জনগণের সেবা করার এবং উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিন।”


























