ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিজ্ঞাপনে এআইয়ের ধাক্কা, গুগলের বাজারমূল্য কমল ৫০০ বিলিয়ন ডলার কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ

নববধূ নিয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ১১ জনসহ নিহত ১৪

খুলনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের রামপাল উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোংলা পোর্ট পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল রাজ্জাকের পরিবারের ১১ জন সহ মোট ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (বিকাল আনুমানিক ৪ টার দিকে) উপজেলার বাবুর বাড়ি নামক স্থানে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোংলা থেকে ছেড়ে আসা বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে গাড়ির চালক ছাড়া বাকিরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তারা খুলনা জেলার কয়রা উপজেলা থেকে নববধূকে নিয়ে মোংলার উদ্দেশ্যে ফিরছিলেন। কিন্তু পথেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাটাখালী হাইওয়ে থানার ওসি মোঃ জাফর আহমেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি নিজে ডিউটি টিমসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে নিহত ও আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় জড়িত বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করে কাটাখালী হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে নিহতদের স্বজনরা সড়ক দুর্ঘটনা আইনে মামলা করবেন বলে জানিয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নববধূ নিয়ে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ১১ জনসহ নিহত ১৪

আপডেট সময় : ১২:৩৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬