ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী

সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপি মাজেদুর রহমানকে জিইউকে’র ফুলেল শুভেচ্ছা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৭:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান সরকারকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।

সোমবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সৌজন্য সাক্ষাতে সংস্থাটির নির্বাহী প্রধান এম. আবদুস সালামের নেতৃত্বে জিইউকের একটি প্রতিনিধি দল নবনির্বাচিত সংসদ সদস্যকে এ শুভেচ্ছা জানায়।

এ সময় সংস্থার ব্যবস্থাপনা টিমের ঊর্ধ্বতন সদস্যরা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত মতবিনিময় সভায় সুন্দরগঞ্জ এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সংসদ সদস্য অধ্যাপক মো. মাজেদুর রহমান জিইউকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকার উন্নয়নে সংস্থাটির ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেন।

তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুন্দরগঞ্জের সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জিইউকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে নবনির্বাচিত এমপি মাজেদুর রহমানকে জিইউকে’র ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ০৭:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬