সিরাজগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান
- আপডেট সময় : ১২:১৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

মাদক আমাদের সমাজের অন্যতম ভয়াবহ সমস্যা। ইয়াবা, গাঁজা, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য আমাদের তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। মাদকের কারণে পরিবার ভেঙে যাচ্ছে, অপরাধ বাড়ছে, শিক্ষাজীবন নষ্ট হচ্ছে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।
এই পরিস্থিতি মোকাবেলায় চান্দাইকোনা এলাকার নিঝুড়ী উত্তরপাড়া গ্রামে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে।
এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে বলা হয়, “মাদকমুক্ত জীবন গড়ি। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও, পরিবার, যুবসমাজ ও দেশকে বাঁচাও। নিজের জীবন ও পরিবারকে নিরাপদ করি।”
এলাকার পক্ষ থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঘোষণা করা হয়েছে— এই এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের প্রবেশ নিষিদ্ধ।
এছাড়া বলা হয়েছে, কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীকে উপযুক্ত প্রমাণসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারলে তাকে পুরস্কৃত করা হবে। সম্প্রতি এলাকাবাসীর সহযোগিতায় একজন মাদক ব্যবসায়ীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মাদকবিরোধী এই কার্যক্রমের আহ্বায়ক বুলবুল ইসলাম জানান, “আমরা চাই আমাদের এলাকা মাদকমুক্ত হোক এবং যুব সমাজ নিরাপদ থাকুক।” মাদক নির্মূল করে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলাই আমাদের সবার অঙ্গীকার।
প্রচারে, আলোকদিয়া মাদকবিরোধী ঐক্যমত কমিটি ও এলাকাবাসী ও নিঝুড়ী উত্তরপাড়া, চান্দাইকোনা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।


























