চিরিরবন্দর আলোকডিহি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১২ নং আলোকডিহি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের নবনির্বাচিত হুইপ আখতারুজ্জামান মিয়া।
তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে দেশ, জাতি ও এলাকার শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করেন। পাশাপাশি পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইফতার ও দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সর্বস্তরের মুসল্লিগণ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন নেতাকর্মীদের মাঝে ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে এবং সংগঠনকে গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখে।


























