ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা

সুন্দরগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৫:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক জমি বিরোধকে কেন্দ্র করে যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে ভাগী শরিকদের বিরুদ্ধে। উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, মৃত ইব্রাহিম আলী সরকারের ছেলে ইখতিয়ার মামুন (৪৫) ও মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. আমিনুল ইসলাম (৪৮)-এর সঙ্গে তাদের আপন চাচাতো ভাই মৃত আব্দুল হাকিমের ছেলে ছামছুদ্দোহা বাবু (৫১) এবং মৃত বাবর উদ্দিনের ছেলে আনিছুর রহমান (৪৯)-এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।

অভিযোগকারীরা জানায়, তারা বহু বছর ধরে একটি নির্দিষ্ট পথ দিয়ে বাড়িতে যাতায়াত করে আসছিলেন। আনিছুর রহমানের যোগসাজশে সম্প্রতি ওই পথের ওপর ছামছুদ্দোহা বাবু ঘর নির্মাণ শুরু করেন। এতে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ হয়ে গেছে এবং পরিবারটি চরম ভোগান্তিতে পড়েছে।

ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযুক্ত ছামছুদ্দোহা বাবু বলেন, আমি কোনো রাস্তা বন্ধ করিনি। বরং দীর্ঘদিন ধরে ওখানে আমাদের বসতবাড়ি। পুরাতন হওয়ায় তা ভেঙ্গে দিয়ে আবারও নতুন করে নির্মাণ করছি বসতবাড়ি। বরং তারাই আমার নির্মাণাধীন বসতবাড়ি ভেঙ্গে দিয়েছেন।

অভিযুক্ত ছামছুদ্দোহা বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো রাস্তা বন্ধ করিনি। দীর্ঘদিন ধরে সেখানে আমাদের বসতবাড়ি রয়েছে। ঘরগুলো পুরাতন হয়ে যাওয়ায় ভেঙে নতুনভাবে নির্মাণ শুরু করেছি। বরং অভিযোগকারীরাই আমার নির্মাণাধীন ঘর ভাঙচুর করেছে। মারধর করেছে আমাকে এবং আমার ভাইকে।’

বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ বলেন, ‘দুই পক্ষের মারামারির সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আমি পরিস্থিতি শান্ত করে বিরোধ মীমাংসা করে দিয়ে এসেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

আপডেট সময় : ০৫:০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬