ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা

জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের আহতদের MIS ও গেজেট প্রকাশের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জে জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহতরা তাদের নাম দ্রুত MIS ভুক্তকরণ ও গেজেট প্রকাশের দাবিতে জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন জমা দিয়েছেন।

আবেদনে উল্লেখ করা হয়, জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে সিরাজগঞ্জ জেলার বহু অংশগ্রহণকারী আহত হলেও এখনো পর্যন্ত অনেকের নাম MIS তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি এবং গেজেটও প্রকাশিত হয়নি। যদিও পূর্বে কয়েকজন আহতের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। এতে বঞ্চিতরা নিজেদের বৈষম্যের শিকার বলে দাবি করেছেন।

আহতদের পক্ষ থেকে রুকাইয়া জানান, দীর্ঘ এক বছর অপেক্ষা করেও কোনো কার্যকর সমাধান না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়েছেন। এ অবস্থায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আবেদনে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়— সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা নিশ্চিত করা, জুন-জুলাই মাসের ৭৬ জন ও সেপ্টেম্বর মাসসহ সর্বশেষ সভায় যাচাইকৃত ২০ জনের তালিকাসহ চূড়ান্ত ভেরিফিকেশন তালিকা পুনরায় পর্যালোচনা করা এবং সকল আহতদের নাম দ্রুত MIS ভুক্ত করে গেজেট প্রকাশ করা।

সজিব সরকার ও মেহেদী তাদের আন্দোলনে আহতরা জানান, তারা আর কোনো বৈষম্যের শিকার হতে চান না এবং দ্রুত ন্যায্য স্বীকৃতি ও প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের আহতদের MIS ও গেজেট প্রকাশের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন

আপডেট সময় : ০২:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬