সেবা ও উন্নয়নের অঙ্গীকারে আবারও প্রার্থী হচ্ছেন আব্দুর রহিম
- আপডেট সময় : ০৬:২০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম আবারও চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি ইউনিয়নবাসীর দোয়া, আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এক লিখিত বক্তব্যে তিনি বলেন, জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে গত চার বছর তিনি ইউনিয়নবাসীর সেবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন অবকাঠামোগত কাজ বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করেছেন। ব্যক্তিগত প্রতিকূলতা ও ক্ষমা প্রার্থনা
চেয়ারম্যান আব্দুর রহিম জানান, দায়িত্ব পালনকালে তাকে নানা ষড়যন্ত্র ও মিথ্যা মামলার সম্মুখীন হতে হয়েছে। রাজনৈতিক প্রতিকূলতার কারণে অনেক সময় তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে পারেননি। এ কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করেন এবং সকলের সহমর্মিতা কামনা করেন। প্রতিহিংসামুক্ত রাজনীতির দাবি
তিনি দাবি করেন, দীর্ঘ সময় দায়িত্বে থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের প্রতি তিনি প্রতিহিংসামূলক আচরণ করেননি। সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করাই তার সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার
আবারও নির্বাচিত হলে তিনি একটি আধুনিক ও স্মার্ট আউলিয়াপুকুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তার অগ্রাধিকারমূলক লক্ষ্যসমূহ হলো অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করা
রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন অব্যাহত রাখা স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ে তোলা শিক্ষা ও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াস মর্থন চাইলেন ভোটারদের
বিগত নির্বাচনে যারা তাকে বিজয়ী করতে নিরলস পরিশ্রম করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আব্দুর রহিম বলেন, “আমি আপনাদের কাছে চিরঋণী। আবারও আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে সেবক হিসেবে কাজ করতে চাই।”
তিনি ইউনিয়নবাসীর কাছে সরাসরি সমর্থন কামনা করে তার মুঠোফোন নম্বর (০১৩০৩০১৩৮৩৮)-এ কল দিয়ে মতামত ও সমর্থন জানানোর আহ্বান জানান।
আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও সমর্থনই আগামীর সুন্দর আউলিয়াপুকুর গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


























