সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যাপক ড. আব্দুস সামাদকে জাতীয় ছাত্রশক্তির শুভেচ্ছা
সিরাজগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:২৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪৪তম কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার মাটি ও মানুষের নেতা অধ্যাপক ড. আব্দুস সামাদ।
এই উপলক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও জাতীয় ছাত্রশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
জাতীয় ছাত্রশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ন সদস্য সচিব (দপ্তর) রেজুয়ান হাসান সিফাত এক বিবৃতিতে বলেন, “অধ্যাপক ডক্টর আব্দুস সামাদ স্যার বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। তিনি একজন আদর্শিক, সৎ ও নিষ্ঠাবান নেতা। আমরা আশা করি, আগামীতেও তিনি সকল দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন।”


























