ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠনে আলোচনায় বিরোধীরা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা

ফুলজোড় নদী দূষণে মাছের গণমৃত্যু: দায়ীদের শাস্তি ও দূষণ বন্ধের দাবিতে রায়গঞ্জে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে ফুলজোড় নদীর পানি মারাত্মকভাবে দূষিত হওয়ায় পরিবেশ ও জনজীবনে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। নদীতে প্রতিনিয়ত মৃত মাছ ভেসে উঠছে, পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং স্থানীয় মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। এ পরিস্থিতির প্রতিবাদে দূষণ বন্ধ ও দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার ধানগড়া সেন্টার পয়েন্ট এলাকায় স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমী নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ব্যবসায়ী, জেলে সম্প্রদায়, শিক্ষক, ছাএ,সাংবাদিক, রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সাইফুল্লা ইবনে সাঈদ সজল ছাএদলের সদস্য সচিব তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শিল্পকারখানা থেকে কেমিক্যালযুক্ত বিষাক্ত বর্জ্য পাইপলাইনের মাধ্যমে ফুলজোড় নদীতে ফেলা হচ্ছে। ফলে নদীর পানি দূষিত হয়ে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। নদীর পানির রং পরিবর্তিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং মানুষ ও গবাদিপশুর জন্য পানি ব্যবহার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বক্তারা আরও বলেন, ধানগড়া, মহেশপুর ও চান্দাইকোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীর পানি ব্যবহার করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যায় পড়তে হচ্ছে। একসময় দেশীয় মাছের সমৃদ্ধ উৎস ফুলজোড় নদী এখন জীববৈচিত্র্য হারানোর পথে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল। বক্তব্য দেন শহীদ এম মুনছুর আলী মেডিকেল হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কেএইচ মুরাদ, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, ভূমিহীন সমিতির নেতা আবু হাসেম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতা দীপক কুমার কর, মৎস্যচাষী আতাউর রহমান খান, নাগরিক সমাজের প্রতিনিধি ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন ও শামীম খন্দকারসহ আরও অনেকে।

মানববন্ধন শেষে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেন এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী বলেন, নদী দূষণের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, উজানের কয়েকটি শিল্পকারখানার বর্জ্যের কারণে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ফুলজোড় নদী দূষণে মাছের গণমৃত্যু: দায়ীদের শাস্তি ও দূষণ বন্ধের দাবিতে রায়গঞ্জে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬