রায়গঞ্জে ধানগড়া হাই স্কুল মাঠে ছোটদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

রায়গঞ্জ উপজেলার ধানগড়া হাই স্কুল মাঠে ছোটদের উদ্যোগে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারের জন্য প্রায় ১৫০ জনের আয়োজন করা হয়েছিল, আর অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে ছোট-বড় সবাই একসঙ্গে অংশ নিয়ে ধর্মীয় ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
অনুষ্ঠানের জন্য অংশগ্রহণকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়, যেখানে প্রত্যেকের কাছ থেকে প্রায় ১৫০ টাকা করে চাঁদা নেওয়া হয়। পাশাপাশি এলাকার বিভিন্ন ব্যক্তি আর্থিকভাবে সহযোগিতা করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সোসাইটি সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান হাসিফ, সাইফুল্লা ইবনে সাঈদ সজল, পাশাপাশি এসএসসি ব্যাচ ২০২৬, ২০২৫ ও ২০২৪ সালের শিক্ষার্থীরা এবং এলাকার বড়-ছোট ভাইয়েরা।
অনুষ্ঠান সম্পর্কে অংশগ্রহণকারী ইমন বলেন, “ছোটদের সাথে একসাথে বসে ইফতার করতে পেরে খুব ভালো লেগেছে। এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়।”
এছাড়া সিয়াম আহমেদ রতন, করিলা বাড়ি স্পোর্টিং ক্লাবের সদস্য, বলেন “ইফতারের আয়োজন খুব ভালো ছিল। সবাই মন খুশি হয়ে খাওয়া-দাওয়া করেছে।”
সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভ্রাতৃত্বের বন্ধনে একটি সুন্দর ও সফল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


























