৭নং আউলিয়াপুকুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২২:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন শাখার আয়োজনে স্থানীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবুর রহমান পলাশ, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা। তিনি তাঁর বক্তব্যে রমজানের তাৎপর্য তুলে ধরে তাকওয়া, সংযম ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব লুৎফর রহমান, কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা এবং ছাত্রনেতা মোঃ আনোয়ার হোসেন, কর্ম পরিষদ সদস্য, দিনাজপুর জেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক রাশেদুল হক, সম্মানিত আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চিরিরবন্দর উপজেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক জনাব রাজিউল ইসলাম, সভাপতি, ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন শাখা।
ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধভিত্তিক বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম অব্যাহত থাকবে।


























