সংবাদ শিরোনাম ::
ডোমারে ওজনে কম জ্বালানি: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ১০ হাজার টাকা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

ডোমার উপজেলায় ওজনে কম জ্বালানি সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে ডোমার সদর এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স ডোমার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী শম্ভু নাথ বায়কে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে কর্তৃপক্ষ ফিলিং স্টেশনটির পাম্পে নির্ধারিত পরিমাণের তুলনায় কম জ্বালানি সরবরাহের প্রমাণ পায় বলে জানা গেছে। পরে ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও ন্যায্য পরিমাপ নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে এ জরিমানা আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে, বাজারে স্বচ্ছতা ও ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।


























