ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের সামনে পড়েন শরীফা বেগম অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব মুল্ডার–রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা যুদ্ধের গল্প শুনতে মুক্তিযোদ্ধার উঠানে বন্ধুসভার তরুণেরা আগামীকাল জার্মানির ৩০টির বেশি শহরে জেন-জি বিক্ষোভ মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ সমর্থকদেরই শাস্তি দিল বার্সেলোনা, বন্ধ থাকবে গ্যালারি বিমানবন্দরে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা জবাব রায়ানএয়ারের

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হলেন পিরজপুর ২ আসনের আহম্মদ সোহেল মনজুর

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত জনপ্রিয় নেতা আহম্মদ সোহেল মনজুর সুমন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় এলাকায় বইছে আনন্দের জোয়ার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর এই নতুন দায়িত্ব প্রাপ্তি এলাকাবাসীর জন্য এক বড় প্রাপ্তি।

এলাকাবাসীর দাবী পিরোজপুরসহ সারা দেশের গৃহায়ন ও অবকাঠামো খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হোক।নতুন সরকার গঠনের পর মন্ত্রিসভায় কারা দায়িত্ব পাচ্ছেন এ নিয়ে দক্ষিণাঞ্চলজুড়ে চলছিল জোর আলোচনা ও প্রত্যাশা। পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী- নেছারাবাদ) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত এই তরুণ মেধাবী সংসদ সদস্যকে মন্ত্রিসভায় দেখতে চেয়ে শুরু থেকেই সোচ্চার ছিলেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। অবশেষে তাদের সেই প্রত্যাশারই প্রতিফলন ঘটল মন্ত্রিসভায় তার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে।

আহম্মদ সোহেল মনজুর সুমনের রাজনৈতিক পটভূমিও সমৃদ্ধ। তার পিতা নূরুল ইসলাম মঞ্জুর ছিলেন সাবেক প্রতিমন্ত্রী, পিরোজপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এবং মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টরের বেসামরিক প্রধান। তিনি ১৯৯৬ সালে পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী শামিম সাঈদী-কে পরাজিত করে বিজয় অর্জন করেন। মানুষ এই জয়কে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন।ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির আকন বলেন, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও ব্যক্তিগত যোগ্যতার সমন্বয়ে প্রতিমন্ত্রী হিসেবে আহম্মদ সোহেল মনজুর সুমনের দায়িত্ব গ্রহণ দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন গতি আনবে।

অবকাঠামো, শিক্ষা ও অর্থনৈতিক খাতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছেন সাধারণ মানুষ।ভাণ্ডারিয়া পৌর বিএনপির আহবায়ক আব্দুল মানান বলেন, পিরোজপুর-২ আসন থেকে নির্বাচিত আহম্মদ সোহেল মনজুর সুমনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্তি এলাকার জন্য গর্বের বিষয়। আমরা আশা করি তার নেতৃত্বে স্থানীয় ও জাতীয় পর্যায়ে গৃহায়ন ও অবকাঠামো খাতে উন্নয়নের নতুন দিগন্ত খুলবে।প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবেন এটাই স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী হলেন পিরজপুর ২ আসনের আহম্মদ সোহেল মনজুর

আপডেট সময় : ০৩:০২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬