ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ বছর বয়সী কিশোরের কোম্পানি মহাকাশের বড় সমস্যার সমাধান করেছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, হোটেল মালিককে জরিমানা হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চান নেতানিয়াহু, বিরোধীদের দাবি অনিয়মকারীদের সঙ্গে আঁতাত করেছেন সিইসি ও ইসি সচিব, অভিযোগ জামায়াতের বাংলাদেশের চাওয়া দুই শ রানের লক্ষ্য দেওয়া, ওয়েস্ট ইন্ডিজ কী চায় শাহবাগে এনসিপির গণবিক্ষোভ সমাবেশ শুরু নতুন কুঁড়ি স্পোর্টসে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের অংশগ্রহণ ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আ.লীগ নেতার ‘পুতুলের মতো মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল’ মেক্সিকোতে জন্ম, ‘বিগ বস’–এ বিতর্ক, কে এই অভিনেত্রী

সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সমকালের সোহেল, সম্পাদক যমুনা টিভির পলাশ

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আগামী দুই বছরের জন্য ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে দৈনিক সমকাল-এর প্রতিনিধি মো. শাহজাহান সোহেল এবং সাধারণ সম্পাদক হিসেবে যমুনা টিভি-র জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ নির্বাচিত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় এবং সভাপতি তাজুল ইসলাম রেজার সভাপতিত্বে সভা শেষে সর্বসম্মতিক্রমে নবগঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম (করতোয়া), সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন জাকির (একাত্তর টিভি, কালবেলা), সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম (দৈনিক ভোরের ডাক), অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (ডেসটিনি, জনসংকেত)।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন—তাজুল ইসলাম রেজা (ইত্তেফাক, বিডিনিউজ), খোরশেদ আলম (দৈনিক সংবাদ, ঘাঘট) ও ছোলায়মান সরকার (যুগান্তর)।

এছাড়া সাধারণ পরিষদের সদস্য হিসেবে রয়েছেন— আবদুল জব্বার আকন্দ (সাতমাথা), এস এম আসাদুজ্জামান (আমার দেশ), নয়ন কুমার সাহা (প্রভাতের আলো), সাইদুর রহমান (নিউজ ডটনেট), আব্দুল কাফি সরকার (ক্যাম্পাস টাইমস) ও শামিম সর্দার (নয়া দিগন্ত)।

অনুষ্ঠিত সাধারণ সভায় বিদায়ী কমিটির গত দুই বছরের কার্যক্রম ও প্রেসক্লাবের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

সভা শেষে বিদায়ী সভাপতি তাজুল ইসলাম রেজা এবং সাধারণ সম্পাদক খোরশেদ আলম আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় নবনির্বাচিত কমিটি প্রেসক্লাবের সকল সদস্যসহ কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

এরআগে, ২০২০ সালেও দুই বছর মেয়াদি কমিটিতে শাহজাহান সোহেল সভাপতি ও জিল্লুর রহমান পলাশ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জিল্লুর রহমান পলাশ যমুনা টিভির পাশাপাশি বাংলা ট্রিবিউনের গাইবান্ধা জেলা প্রতিনিধি।

উল্লেখ্য, গাইবান্ধা জেলার পেশাদার সাংবাদিকদের একমাত্র ঐক্যবদ্ধ সংগঠন সাদুল্লাপুর প্রেসক্লাব ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালে সাগর-রুনি হত্যাকাণ্ডের পর সাদুল্লাপুরে কর্মরত সাংবাদিকরা সকল বিভেদ ভুলে ঐক্যের ভিত্তিতে সংগঠনটি পুনর্গঠন করেন। বর্তমানে প্রেসক্লাবটি সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ-পূর্ব পাশে অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাদুল্লাপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি সমকালের সোহেল, সম্পাদক যমুনা টিভির পলাশ

আপডেট সময় : ১০:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬