ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের কর্মের সুযোগ দিতে ঝিনাইদহে চাকরি মেলা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহে বেকার যুবদের কর্মসংস্থান ও তাদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী চাকুরী মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী মেলায় বেসরকারি ও বিভিন্ন সংস্থার ২০টি চাকরিদাতা প্রতিষ্ঠান স্টল দিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারী) ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এ মেলার আয়োজন করা হয়।

দিনব্যাপী মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন। ঝিনাইদহ সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো. আনিচুর রহমান মৃধার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আল আলাউদ্দিন, সিআইডির সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রি’র প্রতিনিধি, শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও আয়োজক ড. মো. আনিচুর রহমান মৃধা বলেন, চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করা আমাদের এই আয়োজনের লক্ষ্য। মেলায় চাকরিদাতা প্রতিষ্ঠানের কাছে সরাসরি জীবনবৃত্তান্ত প্রদান ও সাক্ষাৎকার শেষে চাকরি প্রার্থীরা চাকরি পেতে পারেন। গত বছর আমার প্রায় ১৩৫ জনকে এভাবে চাকরির ব্যবস্থা করেছি। এবছর আরও বেশি সাড়া পাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
তরুণদের কর্মের সুযোগ দিতে ঝিনাইদহে চাকরি মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬