সিরাজগঞ্জ-৩ আসনে ধানের শীষে ভোট প্রার্থনায় ওলামা দলের গণসংযোগ
- আপডেট সময় : ১১:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলংগা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়েছে।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক ভোট প্রার্থনা করেন। বিকেল থেকে নিমগাছি বাজার এলাকায় গণসংযোগ ও ভোট প্রার্থনা করা হয়।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ওলামা দল সাংগঠনিক টিম ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও তাড়াশ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ মুত্তাকিম বিল্লাহ, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক ও তাড়াশ উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নাসির উদ্দীন, রায়গঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি মাওলানা মোঃ আব্দুল মান্নান, সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা মোঃ ছানোয়ার হোসেন, তাড়াশ উপজেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ বাঁধন সরকারসহ রায়গঞ্জ, তাড়াশ ও সলংগা থানা ওলামা দলের নেতৃবৃন্দ।

























