ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে জেলা বিএনপির নেতার জামায়াতে যোগদান

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ পিরোজপুর জেলা কমিটির সদস্য ও কদমতলা ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে সদর উপজেলার কদমতলা ইউনিয়ন জামায়াতের আয়োজিত নির্বাচনী জনসভায় পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এমপি প্রার্থী মাসুদ সাঈদী ও জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের উপস্থিতিতে দলিয় ফর্ম পূরণ করে তিনি যোগদান করেন।

সদ্য যোগদানকৃত ফারুক হোসেন বলেন- দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামায়াতে ইসলামী একটি আদর্শিক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমূলক রাজনৈতিক প্ল্যাটফর্মের কারণেই আমি এ দলে যোগদান করেছি। জামায়াত মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

বিষয়টি আজ শনিবার সকালে নিশ্চিত করে জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক সাংবাদিকদের জানান, দলের চাঁদাবাজ ও সন্ত্রাসবাদসহ নানা অপকর্মের কার্যক্রম দেখে তারা বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। এরকমের প্রতিটি উপজেলা থেকেই বিভিন্ন দলের নেতাকর্মীরা ইসলামের পতাকাতলে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পিরোজপুরে জেলা বিএনপির নেতার জামায়াতে যোগদান

আপডেট সময় : ০২:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬