চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থী বুলবুলের ইশতেহার ঘোষণা
- আপডেট সময় : ০২:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালটুলী পদ্মা নদীর তীরে এক সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন নুরুল ইসলাম বুলবুল।
ইশতেহারে তথ্যপ্রযুক্তি ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে দারিদ্রতা দূরীকরণ, তরুণ-যুবক ও নারীদের কারিগরি শিক্ষার ব্যবস্থা, সুদবিহীন কৃষিঋণ, শিল্প-কারখানা নির্মাণ, ইপিজেড নির্মাণ, শ্রমিকের নায্য মুজুরি নিশ্চিতকরণ, পানি ব্যবস্থাপনা, সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়াও সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর, তিনমাসের মধ্যে দূর্নীতিমুক্ত স্বচ্ছ ও সেবামুলূক প্রশাসন, নদীভাঙ্গন রোধে স্থায়ী পদক্ষেপ ও রেল যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়নসহ বিভিন্ন সেক্টরে মোট ১০৫ দফা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বক্কর, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল আলিম প্রমুখ।


























