ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে ১ লাখ টাকা বৃত্তি প্রদান

শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“মেধার স্বীকৃতি শিশুর মনে আত্মবিশ্বাস গড়ে তোলে”-এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশন (এসইএফ)-এর উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে শেরপুর সদর উপজেলার সজবরখিলা এলাকায় শাহীন ক্যাডেট স্কুল শাখায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রায় ২৫০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মোট ১ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে ময়মনসিংহ শাখার পরিচালক শহিদুজ্জামান শহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা ও ক্রেস্ট তুলে দেন। এ সময় বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীকে একটি কম্পিউটার সেট উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন ক্যাডেট স্কুল সজবরখিলা শাখার পরিচালক মাজহারুল ইসলাম হিমেল। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুজ্জামান শহিদ বলেন,“এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার প্রতিফলন ঘটেছে। যারা বৃত্তি পেয়েছে, তারা আগামী দিনে দেশ ও সমাজের জন্য গর্বের কারণ হবে -এই প্রত্যাশা করি।” তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ সময় কয়েকজন অভিভাবক বলেন, শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশনের এ ধরনের বৃত্তি কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায় এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নিয়মিতভাবে এমন উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শেরপুরে শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে ১ লাখ টাকা বৃত্তি প্রদান

আপডেট সময় : ০৪:০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬