ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা: ‘সৎ লোকের শাসন’ প্রতিষ্ঠার আহ্বান

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনমত গঠনের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের পক্ষে কাজ করার আহ্বান জানান।

৩নং তাহেরহুদা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুল মজিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী নির্বাচনকে সামনে রেখে তৃনমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঝিনাইদহে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা: ‘সৎ লোকের শাসন’ প্রতিষ্ঠার আহ্বান

আপডেট সময় : ০৪:৩৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬