
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৩নং তাহেরহুদা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনমত গঠনের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের কোনো বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের পক্ষে কাজ করার আহ্বান জানান।
৩নং তাহেরহুদা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আব্দুল মজিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে স্থানীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী নির্বাচনকে সামনে রেখে তৃনমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.