ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচবিবিতে বিএনপির মনোনীত প্রার্থীর মিছিল অনুষ্ঠিত 

হিলি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি উপজেলা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের পক্ষে পাঁচবিবিতে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে পাঁচবিবি উপজেলার মাস্টারমাইন্ড একাডেমি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষ প্রতীক হাতে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে।

মিছিলটির নেতৃত্ব দেন ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান এবং জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। এ সময় নারী-পুরুষসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন।

মিছিল চলাকালে নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

শান্তিপূর্ণভাবে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষ হয়। এ কর্মসূচিকে ঘিরে পাঁচবিবি শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং জনমনে নির্বাচনী আমেজ আরও তীব্র হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পাঁচবিবিতে বিএনপির মনোনীত প্রার্থীর মিছিল অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৪:৪২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬