ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৬:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে কাওসার মিয়া (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ বোয়ালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার মিয়া ওই গ্রামের ব্যবসায়ী সুমন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে কাওসার বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলা শেষে অন্য শিশুরা দৌড়ে বাড়ির পাশের পুকুরপাড়ে চলে গেলেও কাওসার উঠানেই ছিল। কিছুক্ষণ পর উঠানে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা পুকুরপাড়ে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় কাওসারকে দেখতে পান।

তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী কাওসার মিয়া নামের এক শিশু মারা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬