ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

সাদুল্লাপুরে শীত নিবারণের আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুরে শীত নিবারণের জন্য আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে নাজমা বেগম (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নাজমা বেগম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের ওয়াহেদ আকন্দের স্ত্রী।

স্বজনদের বরাতে জানা যায়, গত সোমবার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে প্রচণ্ড শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন নাজমা বেগম। এ সময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে দগ্ধ হন তিনি।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামোদরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ শেখ বলেন, আগুনে দগ্ধ হয়ে নাজমা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সাদুল্লাপুরে শীত নিবারণের আগুনে দগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ১১:০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬