ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শহীদদের আত্মত্যাগে আরও শক্তিশালী ইসলামী আন্দোলন: অধ্যাপক ইউনুস আলী

নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহীদদের আত্মত্যাগ ইসলামী আন্দোলনকে দমিয়ে রাখতে পারেনি; বরং তা আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করেছে বলে মন্তব্য করেছেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং নাটোর-২ (সদর–নলডাঙ্গা) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২১৩তম শহীদ শাহাবুদ্দীন রিপন ও স্থানীয় জামায়াত কর্মী নুরুল ইসলাম মুন্সির আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ইউনুস আলী বলেন, শহীদ শাহাবুদ্দীনসহ ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যায়নি। শহীদদের রক্ত ইসলামী আন্দোলনকে দমন করেনি; বরং আরও মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়েছে। তাদের ত্যাগের ফলেই আজ ইসলামী আদর্শ সমাজে দৃঢ় অবস্থান তৈরি করতে পেরেছে।

তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—ফেরাউন ও নমরুদের মতো জালিম শাসকরাও জুলুম-নির্যাতনের মাধ্যমে সত্যকে নিশ্চিহ্ন করতে পারেনি। শেষ পর্যন্ত পরাজয় বরণ করেছে তারাই। একইভাবে ইসলামী আন্দোলন ও ছাত্রশিবিরকে দমন করতে গিয়ে যারা সহিংসতার পথ বেছে নিয়েছে, তাদের পরিণতিও ইতিহাসে পরাজয় হিসেবেই লেখা থাকবে।

ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শবাদী সংগঠন, যারা কোরআনের আলোকে ছাত্রসমাজকে গড়ে তোলে। নৈতিকতা, চরিত্র গঠন ও আত্মশুদ্ধির মাধ্যমে শিবিরের কর্মীরা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। যখন সমাজের একটি অংশ নেশা ও অবক্ষয়ের পথে যাচ্ছে, তখন শিবিরের কর্মীরা শৃঙ্খলাপূর্ণ ও নৈতিক জীবনযাপনের মাধ্যমে ব্যতিক্রমী উদাহরণ তৈরি করছে।

ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, নাটোর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলী আল মাসুদ মিলন, ছাত্রশিবির নাটোর জেলা সেক্রেটারি আবু সাইদ রনি, শহীদ শাহাবুদ্দীনের পিতা মো. রফিকউল্লাহসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসী।

আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামায়াত নেতা ক্বারী মাওলানা আব্দুল মজিদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
শহীদদের আত্মত্যাগে আরও শক্তিশালী ইসলামী আন্দোলন: অধ্যাপক ইউনুস আলী

আপডেট সময় : ০৯:০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬