ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ঢাকা দক্ষিণ সিটি এসআরবির অভিযানের সময় তরুণের মৃত্যু, গুলি করেছে কে ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন

নুরের সঙ্গে ছাত্রলীগ নেতার ছবি, পটুয়াখালীতে রাজনৈতিক বিতর্ক

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি স্থানীয় রাজনীতিতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। ছবিতে বিএনপির জোট শরিক ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দশমিনা উপজেলা ছাত্রলীগের পরিচিত নেতা মো. মানিক হোসেনকে।

ছবিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলছেন, একজন চিহ্নিত ছাত্রলীগ নেতার সঙ্গে বিরোধী জোটের শরিক দলের শীর্ষ নেতার এমন ঘনিষ্ঠ উপস্থিতির রাজনৈতিক তাৎপর্য কী।

স্থানীয় সূত্র জানায়, মো. মানিক হোসেন দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজ শাখার সভাপতি জাহেদ প্যাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। কলেজ ক্যাম্পাসকেন্দ্রিক ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতেন তিনি।

এছাড়া দশমিনা-গলাচিপা আসনের সাবেক সংসদ সদস্যসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে মানিক হোসেনের তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, অতীতে তিনি প্রকাশ্যেই আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছেন এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

২০১৯ সালের ২৫ মে নিজের ফেসবুক টাইমলাইনে একাধিক ছবি পোস্ট করে মানিক হোসেন লেখেন, ‘দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজ শাখার সকল কর্মী-সমর্থকদের নিয়ে ক্যাম্পাসে আড্ডা। জয় বাংলা, বাংলা বঙ্গবন্ধু।’ ওই পোস্ট এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার অংশ হয়ে আছে।

এমন প্রেক্ষাপটে একজন পরিচিত ছাত্রলীগ নেতাকে প্রকাশ্যে বিএনপির শরিক দল ও গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থীর সঙ্গে একই ফ্রেমে দেখা যাওয়ায় বিষয়টি রাজনৈতিকভাবে বিব্রতকর বলে মন্তব্য করছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এটিকে ‘রাজনৈতিক অবস্থান নিয়ে দ্বিচারিতা’, আবার কেউ ‘নির্বাচনী সমীকরণ বদলের ইঙ্গিত’ হিসেবে দেখছেন।

এ বিষয়ে গণঅধিকার পরিষদ কিংবা নুরুল হক নুরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ছবিটি ঘিরে সৃষ্ট বিতর্ক পটুয়াখালীর স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
নুরের সঙ্গে ছাত্রলীগ নেতার ছবি, পটুয়াখালীতে রাজনৈতিক বিতর্ক

আপডেট সময় : ০৯:৩০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬