ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্ষমতা হারানোর ভয়েই কি আরব দলগুলোর ওপর আক্রমণ বাড়িয়েছেন নেতানিয়াহু বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল গায়ে পা লাগলে ‘সালাম’ করা: প্রথা নাকি বিধান প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির জাপানে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ঢাকা দক্ষিণ সিটি এসআরবির অভিযানের সময় তরুণের মৃত্যু, গুলি করেছে কে ঢাকার দুই সিটি করপোরেশনে বড় নিয়োগ হচ্ছে হানিফসহ চার আসামির অপরাধ কী, মৃত্যুদণ্ড ছাড়াও তাঁরা কী কী সাজা পেলেন নারীর ক্ষমতায়নে ধর্মের অপব্যাখ্যা ও পুরুষতন্ত্র এখনো বড় চ্যালেঞ্জ: জহির উদ্দিন স্বপন

জামায়াতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের সহ-সভাপতি মিন্টু ঢালী

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:০০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু ঢালী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলার বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তোফাজ্জল ঢালী মার্কেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই যোগদান সম্পন্ন করেন।

মিন্টু ঢালী আগে কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। জামায়াতে ইসলামীতে যোগদানের পর তিনি আসন্ন উপজেলা নির্বাচনে আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, উপজেলা নায়েবে আমীর মাস্টার আজিজুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, বায়তুলমাল সম্পাদক মাস্টার রেজাউল হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার মশিউর রহমান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম ও পৌর সেক্রেটারি মাহফুজুল হকসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
জামায়াতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের সহ-সভাপতি মিন্টু ঢালী

আপডেট সময় : ১০:০০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬