ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির ৪ মাসের কারাদণ্ড

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক মাদকসেবিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে মো. আ. খালেক (২৭) নামে এক যুবককে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং উপস্থিত সকলের সামনে দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. আ. খালেক উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর বড়বাড়ী গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. খলিলুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তারাগঞ্জ থানার উপপরিদর্শক (নি.) মো. মাহবুব হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির ৪ মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:১৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬