ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ গম আমদানিতে যুক্তরাষ্ট্রের দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব যশোরে ভেজালমুক্ত খেজুর গুড় উৎপাদনে গাছিদের শপথ সুন্দরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ মুখ ঢেকে কথা বলায় তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার নেতানিয়াহুকে সরাতে আরবদের জোটে আসার আহ্বান গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ছাত্রলীগ নেতাসহ ৮১ জনের বিরুদ্ধে মামলা বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

ওসমান হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে মৌলভীবাজারে মার্চ ফর ইনসাফ

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিতে মৌলভীবাজারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিপ্লবী ছাত্র জনতার আয়োজনে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি কলেজ রোড, শাহ মোস্তফা রোড, বেরীরপার পয়েন্ট, কুসুমবাগ পয়েন্ট ও চৌমুহনী পয়েন্ট প্রদক্ষিণ করে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বিপ্লবী ছাত্র জনতার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন শাহ মিসবাহ, রুহুল আমিন, তানজিয়া শিশিরসহ অন্যান্যরা। বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি হত্যার দীর্ঘ সময় পার হলেও এখনো বিচার নিশ্চিত হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে।

বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ওসমান হাদি হত্যার বিচারসহ ৪ দফা দাবিতে মৌলভীবাজারে মার্চ ফর ইনসাফ

আপডেট সময় : ০৬:৫৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬