
ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিতে মৌলভীবাজারে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিপ্লবী ছাত্র জনতার আয়োজনে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি কলেজ রোড, শাহ মোস্তফা রোড, বেরীরপার পয়েন্ট, কুসুমবাগ পয়েন্ট ও চৌমুহনী পয়েন্ট প্রদক্ষিণ করে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বিপ্লবী ছাত্র জনতার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন শাহ মিসবাহ, রুহুল আমিন, তানজিয়া শিশিরসহ অন্যান্যরা। বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি হত্যার দীর্ঘ সময় পার হলেও এখনো বিচার নিশ্চিত হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে।
বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেন।
সম্পাদক ও প্রকাশক : মিসেস রোকসানা খানম
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৫বি, সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩।
ইমেইল : khoborpratidin.news@gmail.com
Copyright © 2026 খবর প্রতিদিন. All rights reserved.