ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলির ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শুক্রবার ভোরে একটি যাত্রীবাহী বাস ও বিকল ট্রাকের সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

ঘটনা অনুযায়ী, ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকটিকে পেছন থেকে চুয়াডাঙ্গা থেকে আসা পূর্বাশা পরিবহনের বাস ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ বিধস্ত হয়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী আহত অবস্থায় বাসের ভেতরে আটকা পড়েন। নিহত হয়েছেন পূর্বাশা পরিবহনের বাসের সুপারভাইজার তারেক (৪৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। নিহত ব্যক্তিকে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে যান চলাচল প্রায় আধাঘন্টা বন্ধ থাকলেও দুর্ঘটনাকবলিত যান সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। হাইওয়ে পুলিশ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ১৫

আপডেট সময় : ০৯:০০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬