ফটিকছড়িতে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি, তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১১:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

উপজেলার ফটিকছড়ি পৌরসদরে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত৷ বুধবার বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার বিবিরহাট বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।
মোবাইল কোর্ট চলাকালে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে মেসার্স এম এন আর এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা এবং মেসার্স আবসার এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স সারোয়ার স্টোর নামক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নজরুল ইসলাম তিনি ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশনা দেন। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

















