ঢাকা ০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

পাচারকালে কৃষকের বরাদ্দের সার জব্দ, ডিলারকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের আলফাডাঙ্গায় অন্যত্র পাচারের সময় কৃষকের বরাদ্দের ১০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় রাজীব কুমার কুন্ডু নামের এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারাশিয়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত রাজীব কুমার কুন্ডু আলফাডাঙ্গা পৌর সদর বাজারে অবস্থিত মেসার্স রাজীব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও অনুমোদিত সার ডিলার।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, রাজীব কুমার কুন্ডু দীর্ঘদিন ধরে কৃষকের জন্য সরকারের বরাদ্দকৃত সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে তা অবৈধভাবে অন্যত্র বিক্রি করে আসছিলেন। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সোমবার বিকেলে পাচারের উদ্দেশ্যে ১০ বস্তা ডিএপি সার একটি ভ্যানে করে বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে নেওয়ার সময় বারাশিয়া ব্রিজ এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানটি আটক করা হয়। পরে উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতায় সারভর্তি ভ্যানটি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা বলেন, যোগদানের পর থেকেই সার পাচারের অভিযোগ পাওয়া যাচ্ছিল। আজকের ঘটনায় অভিযোগের সত্যতা মিলেছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান জানান, কৃষি বিপণন আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজীব কুমার কুন্ডুকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগেও অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে তাকে জরিমানা করা হয়েছিল বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
পাচারকালে কৃষকের বরাদ্দের সার জব্দ, ডিলারকে জরিমানা

আপডেট সময় : ০৯:৫৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬