সংবাদ শিরোনাম ::
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ২ নিহত
গাইবান্ধা প্রতিনিধি
- আপডেট সময় : ১০:০০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাকে পেছন থেকে ধাক্কা দেয় বালুবাহী অপর একটি ট্রাক। এতে ট্রাকটির চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
সোমবার (৫ জানুয়ারি) রাতে ঢাকা-রংপুর মহাসড়কের গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজন কোচাশহর ইউনিয়নের বুনোতলা গ্রামের চান মিয়া (৫৫)। অপরের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুবাহী ট্রাকের ধাক্কা লেগে চালক ও সহকারী ঘটনাস্থলেই মারা যান।
গোয়িন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

















