ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনবিআরের সাবেক কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড দিনে রেকি, রাতে বাড়িতে ঢুকে মা–মেয়ের গলায় অস্ত্র ধরে ডাকাতি কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে চাকরি, আবেদন কুমিল্লা–চাঁদপুর–ব্রাহ্মণবাড়িয়ার স্থায়ী বাসিন্দাদের ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য জলঢাকায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার, কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাইবার হামলার ঝুঁকিতে ৩টি মডেলের আইফোন, সতর্ক করল অ্যাপল দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প

রাঙ্গামাটিতে পৌর শ্রমিক লীগ নেতা গ্রেফতার

রাঙ্গামাটি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

Oplus_131072

আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গামাটি শহরের ভেদভেদী এলাকা থেকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় মো. ওমর ফারুক তালুকদার (৪৪) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওমর ফারুক রাঙ্গামাটি পৌর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত আছেন।

সোমবার (০৫ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানা পুলিশের একটি দল ভেদভেদী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মো. ওমর ফারুক তালুকদার রাঙ্গামাটি কোতোয়ালী থানাধীন ভেদভেদী নতুন পাড়া (০৬নং ওয়ার্ড) এলাকার হাবিব তালুকদারের ছেলে।

দলীয়ভাবে তিনি রাঙ্গামাটি পৌর শ্রমিক লীগের গুরুত্বপূর্ণ পদে আসীন।পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পূর্বের একটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা ছিল। ওই মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে আইনের আওতায় আনা হয়েছে।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
রাঙ্গামাটিতে পৌর শ্রমিক লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬