ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে গাজীপুরের শ্রীপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে গ্যাসের কৃত্রিম সংকট রোধে এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।

ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। কেউ নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম জানান, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহের দায়ে দুইজন খুচরা ব্যবসায়ী ও তিনজন ডিলারকে পৃথক পাঁচটি মামলায় মোট ৮৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
অতিরিক্ত দামে এলপিজি বিক্রি, শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট সময় : ০৫:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬