ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, দুপুর পর্যন্ত ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

সংস্থাটি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর

আপডেট সময় : ১২:৩০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬