ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি রিজভীর সঙ্গে শুভ্রর সৌজন্য সাক্ষাৎ

ফের বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রাও

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের আট বিভাগের কিছু কিছু এলাকায় আজ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ ৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ ও সিলেটে ৩৩ মিলিমিটার, ঢাকায় ২৭ মিলিমিটার এবং নোয়াখালীর মাইজদীকোর্ট ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে তাপমাত্রা খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
ফের বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রাও

আপডেট সময় : ১২:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬