সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে সভা, দ্রুত শাস্তির দাবি
- আপডেট সময় : ০৯:৪১:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) কলেজ মিলনায়তনে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসানের সভাপতিত্বে বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষকের ওপর এমন বর্বর হামলা অত্যন্ত লজ্জাজনক এবং শিক্ষা ব্যবস্থার প্রতি অবমাননা। তারা দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতারের পাশাপাশি দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মকালীন নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, যদি প্রকৃত অপরাধীরা আইনের আওতায় না আসে, তবে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। সভার শেষ দিকে সকলে অধ্যক্ষের দ্রুত আরোগ্য ও সুস্থতার কামনা করেন।
প্রতিবাদ সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
























