ক্রীড়া দিবসে খুলনায় বর্ণাঢ্য র্যালি
- আপডেট সময় : ০২:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এ র্যালি বের করা হয়।
খুলনা জেলা স্টেডিয়ামের সামনে থেকে শুরু হওয়া র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসক হুরে জান্নাতের নেতৃত্বে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলিমুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোল্যা খায়রুল ইসলাম, শাহ আসিফ হোসেন রিংকু, এম সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়াও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং এক মিলনমেলায় পরিণত হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং সমাজে সম্প্রীতি ও ঐক্য গড়ে তোলে। একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলার বিকল্প নেই।
তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা জরুরি। মাঠমুখী প্রজন্মই পারে একটি সুস্থ ও ইতিবাচক সমাজ গড়ে তুলতে।
























