ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর মিশিগানে আগের দিন ওবামা, পরদিন ট্রাম্প সুন্দরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট বাংলাদেশের শিক্ষক থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী, আমার অভিজ্ঞতা পাখি তো আকাশেই সুন্দর রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, তিনজন নিহত মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু অফিস থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন যুবক, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

বাংলাদেশে আসছে ভিভো ভি৭০ এফই, থাকছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভ্রমণপিপাসুদের জন্য স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা আনতে বাংলাদেশে আসছে vivo-এর নতুন স্মার্টফোন সিরিজ ‘ভি৭০’। এই সিরিজের একটি গুরুত্বপূর্ণ মডেল হচ্ছে ভি৭০ এফই, যা আগামী ৯ এপ্রিল দেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে।

ভ্রমণের সময় পাহাড়, প্রকৃতি বা খোলা আকাশের নিচে ছবি তুলতে অনেকেই পছন্দ করেন। তবে সাধারণ স্মার্টফোনে জুম বা ক্রপ করলে ছবির সূক্ষ্মতা নষ্ট হয়ে যায়। এই সীমাবদ্ধতা দূর করতে ভিভো ডিজাইন করেছে ভি৭০ এফই।

এই ফোনটির অন্যতম আকর্ষণ হচ্ছে ২০০ মেগাপিক্সেল ওআইএস (OIS) আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা। এর মাধ্যমে তোলা ছবি জুম বা ক্রপ করার পরও ডিটেইল ঠিক থাকে। ক্যামেরার উন্নত আলো ও রঙের ভারসাম্য ছবিকে আরও বাস্তবসম্মত করে তোলে। বড় ল্যান্ডস্কেপ কিংবা কাছের পোর্ট্রেট—সব ক্ষেত্রেই পাওয়া যাবে স্থির ও পরিষ্কার আউটপুট।

ক্যামেরার পাশাপাশি ফোনটির ডিজাইনেও আনা হয়েছে নতুনত্ব। ‘মিউজ পার্পল’ রঙের ভিন্নধর্মী শেড আলো অনুযায়ী পরিবর্তিত হয়ে দৃষ্টিনন্দন ইফেক্ট তৈরি করে। সূক্ষ্ম কারুকাজ ও প্রিমিয়াম ফিনিশ ফোনটিকে দিয়েছে আকর্ষণীয় এক শৈল্পিক রূপ।

ভি৭০ এফইর পাশাপাশি একই সিরিজে আসছে ফ্ল্যাগশিপ মডেল ভি৭০। নতুন এই সিরিজ ব্যবহারকারীদের ছবি তোলা এবং পরবর্তীতে তা নিজের মতো করে সম্পাদনার ক্ষেত্রে আরও বেশি স্বাধীনতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
বাংলাদেশে আসছে ভিভো ভি৭০ এফই, থাকছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

আপডেট সময় : ০৭:৫১:০২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬