ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে মাদকবিরোধী লাঠি মিছিল ডোমারে মাদক সম্রাজ্ঞী আটক, ৩০টির বেশি মামলা মেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ তুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টা পিরোজপুরে জিয়া মঞ্চের কর্মী সভা স্থগিতের প্রতিবাদে সংবাদ সম্মেলন হাতিয়ায় মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকার বিমার চেক গাইবান্ধায় ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার   ক্যাশমেমো ছাড়া সার বিক্রি, দুই বিসিআইসি ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা সুন্দরগঞ্জে মাদকবিরোধী মশাল মিছিল গাইবান্ধায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ভূমি গবেষক সেলিমের ‘ডিজিটাল ভূমি কার্ড’ উদ্ভাবন, অবসান হবে ‘জোর যার মুলুক তার’ নীতি

অ্যাপলের নতুন পরিকল্পনা, আসছে আইফোনসহ একাধিক ডিভাইস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরেই নতুন আইফোনসহ একাধিক প্রযুক্তিপণ্য বাজারে আনার পরিকল্পনা করছে Apple। সম্ভাব্য এই তালিকায় রয়েছে ট্যাবলেট, কম্পিউটার, পরিধানযোগ্য ডিভাইস এবং স্মার্ট হোম পণ্য। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা—বছরজুড়ে ধাপে ধাপে নতুন পণ্য উন্মোচনই হতে পারে অ্যাপলের কৌশল।

জানা গেছে, নতুন সিরিজে iPhone 18 Pro Max-সহ অন্যান্য মডেলে নকশা ও ক্যামেরায় বড় পরিবর্তন আসতে পারে। আইফোনের পর্দার নিচে ফেস আইডি প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যার ফলে বর্তমান ডায়নামিক আইল্যান্ড সুবিধাটি সীমিত বা পুরোপুরি বাদ পড়তে পারে।

ক্যামেরা ব্যবস্থায়ও নতুনত্ব আসার ইঙ্গিত মিলেছে। প্রো মডেলের একটি লেন্সে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি থাকতে পারে, যা আলো ও ডেপথ নিয়ন্ত্রণে আরও নিখুঁত ফল দেবে। পাশাপাশি কম আলোয় উন্নত মানের ছবি তোলার জন্য নতুন সেন্সর যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

নতুন আইফোন সিরিজে এ২০ প্রো প্রসেসর ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা গতি ও শক্তি দক্ষতা বাড়াবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের সক্ষমতাও আরও উন্নত হবে। বড় ব্যাটারি ব্যবহারের কারণে প্রো ম্যাক্স মডেলের পুরুত্ব কিছুটা বাড়তে পারে।

কম্পিউটার সেগমেন্টেও আপডেট আনতে যাচ্ছে অ্যাপল। ম্যাক স্টুডিও, ম্যাক মিনি এবং আইম্যাক-এ নতুন এম৫ প্রসেসর যুক্ত হতে পারে। এছাড়া নতুন ডিজাইনের ম্যাকবুক প্রো মডেলে থাকতে পারে ওএলইডি ডিসপ্লে।

পরিধানযোগ্য ডিভাইসের ক্ষেত্রেও নতুন সংস্করণ আনার পরিকল্পনা রয়েছে। Apple Watch Series 12 এবং অ্যাপল ওয়াচ আলট্রার হালনাগাদ সংস্করণ বাজারে আসতে পারে।

আইপ্যাড লাইনআপেও পরিবর্তনের আভাস পাওয়া গেছে। নতুন প্রজন্মের চিপ ও অ্যাপল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত হতে পারে। পাশাপাশি আইপ্যাড মিনি সংস্করণে ওএলইডি ডিসপ্লে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু ব্যক্তিগত ডিভাইস নয়, স্মার্ট হোম পণ্যেও জোর দিচ্ছে অ্যাপল। নতুন স্মার্ট হোম হাবের পাশাপাশি অ্যাপল টিভি ও হোমপডের আপডেট সংস্করণ উন্মোচন করা হতে পারে। উন্নত ভার্চুয়াল সহকারী সিরি যুক্ত করে এসব পণ্য বাজারে আনার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
অ্যাপলের নতুন পরিকল্পনা, আসছে আইফোনসহ একাধিক ডিভাইস

আপডেট সময় : ০৭:৫৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬