ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এইচএসসিতে পাসের হার ৫১.৬২%, জিপিএ-৫ ৩৫ হাজার এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবারের এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করেননি এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা এক মাসের মধ্যে আবার পরীক্ষা দেবেন এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছেন ৪০০৮৪ জন এমপির ছেলেকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন, নাটোর জেলা বিএনপির বিশেষ সভা বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল মৌসুমী–ওমর সানীর দুই সন্তান কে কোথায়, কী করছেন শুটিংয়ে ভূতের মুখোমুখি, হ্যালোইনে জানুন ভয়ংকর অভিজ্ঞতার গল্প

দিঘলিয়া থেকে নিখোঁজ কিশোর ৪ মাস পর বেনাপোলে উদ্ধার

খুলনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় চার মাস নিখোঁজ থাকার পর খুলনার দিঘলিয়া থানাধীন পানিগাতী (পূর্বপাড়া) এলাকার কিশোর আলিমুর সিয়াম (১৪) কে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর অভিযানে উদ্ধার করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, দিঘলিয়া থানার পানিগাতী গ্রামের বাসিন্দা মোঃ মিরাজ শেখের ছেলে আলিমুর সিয়ামকে একই গ্রামের চারজন ব্যক্তি যোগসাজশে অপহরণ করে অবৈধভাবে আটকে রাখার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১, খুলনা-এ পিটিশন মামলা দায়ের করা হয়।

আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পিবিআই খুলনা জেলা ইউনিটের হাতে দেওয়া হয়। ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এসআই (নিঃ) গুলশান আরা শিলার নেতৃত্বে একটি দল গঠন করেন। তারা ভিকটিমের ব্যবহৃত টিকটক আইডির সূত্র ধরে প্রায় চার মাস ধরে অনুসন্ধান চালিয়ে কিশোরের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

এরপর গত ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বেনাপোল পোর্ট থানার সহযোগিতায় স্থানীয় রেস্টুরেন্ট মালিক মোঃ আজাদ মাহামুদের হেফাজত থেকে আলিমুর সিয়ামকে উদ্ধার করা হয়।

তদন্তে জানা গেছে, পড়াশোনার চাপের কারণে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ সালে সিয়াম বাড়ি থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়ে নিজ উদ্যোগে বেনাপোল পোর্ট থানা এলাকায় চলে যায় এবং সেখানে একটি রেস্টুরেন্টে কাজ শুরু করে।

উদ্ধারকৃত কিশোরকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
দিঘলিয়া থেকে নিখোঁজ কিশোর ৪ মাস পর বেনাপোলে উদ্ধার

আপডেট সময় : ১১:৪৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬