রায়গঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ
- আপডেট সময় : ০২:৪২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে

রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জার্মানি শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির আহমেদ।
এ উপলক্ষে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে তাঁর প্রার্থিতা ঘোষণার হয়েছে।
ব্যানারে তিনি শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে— স্কুল, কলেজ ও মাদ্রাসায় মানসম্মত ও আধুনিক শিক্ষা নিশ্চিত করা, বেকার যুবকদের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করা। পাশাপাশি নারী, ধর্মীয় সংখ্যালঘু, এতিম, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও ভূমিহীন মানুষের অধিকার সুরক্ষা ও নিশ্চিত করার কথাও উল্লেখ করেছেন ফেসবুক অনেক বার।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মোঃ সাব্বির আহমেদ জানান, সরাসরি নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন।
তিনি বলেন, “উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে চাওয়ায় অনেক পরিচিত মানুষের কুৎসিত চেহারা দেখেছি, আবার অসংখ্য অচেনা মানুষের ভালোবাসা ও সহযোগিতাও পাচ্ছি। বড়ই অদ্ভুত দুনিয়া। জনগণ এবং নেতাদের চাওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জনগণ চায় সৎ, যোগ্য ও শিক্ষিত প্রার্থী।”
তিনি আরও বলেন, জনগণের দোয়া ও সমর্থন পেলে রায়গঞ্জ উপজেলাকে একটি উন্নত ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন।
বিএনপির বিভিন্ন বিভাগীয় সমাবেশ, রাজপথের আন্দোলন সংগ্রাম, কারাবন্দি নেতাদের পাশে সর্বোচ্চ সহায়তা করেছি


























