ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলাবাগানে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১৩ ককটেল, গ্রেপ্তার আওয়ামী যুবলীগের চার নেতা–কর্মী তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর অভাব ঘোচাতে বিদেশে গিয়ে ফিরলেন কফিনবন্দী হয়ে, মা–বাবার স্বপ্ন শেষ জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি উদ্‌যাপন লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ তাহসিফের মৃত্যু: ধাওয়া দেওয়া ব্যক্তিরা কি মাদক কারবারি, নাকি পুলিশ—সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা গ্যাসের আগুন জ্বলছেই, ১৫ দিন পর্যবেক্ষণের পর রিলিফ কূপ খননের পরিকল্পনা পেট্রোবাংলার যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবি-পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৫:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
আমাদের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার–সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও সুন্দরগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, পৌর জামায়াতের আমীর একরামুল হক, এবি পার্টির আহ্বায়ক তাজুল ইসলাম, এনসিপির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমান বকসি, পৌরসভার সহকারী প্রকৌশলী হামিদুর রহমান, গণমাধ্যমকর্মী জাহিদুল ইসলাম জাহিদ, এ মান্নান আকন্দ এবং ছাত্রনেতা নুর ইসলাম নুর প্রমুখ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিও কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করা হলে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নারীর ক্ষমতায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয় এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
   
সুন্দরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আপডেট সময় : ০৫:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬