ধানমন্ডিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ইফতার ও মতবিনিময় সভায় নাহিদুজ্জামান
- আপডেট সময় : ০৯:৩৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

ঢাকার ধানমন্ডিতে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগঠনের সার্বিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, মুখপাত্র সিনথিয়া সহ অন্যান্য কেন্দ্রীয় সংগঠকবৃন্দ।
বগুড়া বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন সভায় বিভাগীয় সহ-সমন্বয়ক মোঃ নাহিদুজ্জামানের সাংগঠনিক ও মানবিক কার্যক্রম সম্পর্কে কেন্দ্রীয় নেতৃবৃন্দ খোঁজখবর নেন। দায়িত্ব গ্রহণের পর বগুড়ায় শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসন, যাচাই-বাছাই কার্যক্রম, চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য তাঁকে সাধুবাদ জানান কেন্দ্রীয় নেতৃত্ব।
এ সময় মোঃ নাহিদুজ্জামান জানান, জুলাই যোদ্ধাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল ও কাঠামোবদ্ধ করতে দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। ভবিষ্যতে মানবিক সহায়তা, চিকিৎসা এবং কর্মসংস্থানভিত্তিক পুনর্বাসন কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।
আলোচনায় বিভাগীয় পর্যায়ে শহীদ পরিবার ও আহতদের জন্য একটি সমন্বিত ও কার্যকর পুনর্বাসন কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে বগুড়ায় একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর সাংগঠনিক কমিটি গঠনের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান মোঃ নাহিদুজ্জামান।


























